ফ্রিল্যান্সিং কম্পিউটার আইটি প্রশিক্ষণ

শাওন সওদাগর স্যার এর তত্ত্বাবধানে অভিজ্ঞ মেন্টর ও আপডেটেড কারিকুলাম নিয়ে "কনিকা ডিজাইন্স বি ডি" প্রস্তুত আপনার ক্যারিয়ার গড়ার অগ্রযাত্রায়। আমাদের ৩০ টিরও বেশি ফ্রিলাসিং কোর্স থেকে আজই বেছে নিন আপনার পছন্দের কোর্স।

যোগাযোগ

+880 1688 388605(WhatsApp)


ইতিহাস

Konika Designs BD হচ্ছে Konika Group এর একটি প্রতিষ্ঠান।

কনিকা গ্রুপ

১৯৮০ সালে, দুরদর্শী উদ্যোক্তা জনাব আব্দুল কাদিরের হাত ধরে যাত্রা শুরু করে “কনিকা গ্রুপ”— একটি বৃহৎ ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান। তার দূরদর্শিতা, কঠোর পরিশ্রম এবং সৎ ব্যবসায়িক নীতির ফলে কনিকা গ্রুপ অল্প সময়ের মধ্যেই নিজস্ব পরিচিতি গড়ে তোলে। দেশের ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখে কনিকা গ্রুপ হয়ে ওঠে একটি বিশ্বাসের প্রতীক ও সাফল্যের উদাহরণ।

কনিকা ডিজাইন্স বিডি

বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নেওয়া এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে "কনিকা ডিজাইন্স বিডি" ২০১৬ সালে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই কনিকার মূল লক্ষ্য ছিল— প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে তারা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

অনুষ্ঠান ২০২১

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, বিশেষ করে কোভিড-১৯ মহামারির সংকটকালীন সময়ে, যখন পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছিল— তখনও "কনিকা ডিজাইন্স বিডি" থেমে থাকেনি। প্রথাগত শিক্ষার পথ বন্ধ হয়ে গেলে, প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থাপনা চালু করে। দক্ষ টিম ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই প্রশিক্ষণ প্রোগ্রামগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশজুড়ে হাজারো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। ফলস্বরূপ, কনিকা ডিজাইন্স বিডি অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম অনলাইন স্কিল ট্রেইনিং প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ফ্রিল্যান্সিং খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

অনুষ্ঠান ২০২২

২০২২ সালে "কনিকা ডিজাইন্স বিডি" তার প্রশিক্ষণার্থীদের অর্জনকে স্বীকৃতি জানাতে এবং একটি বন্ধনমূলক পরিবেশ তৈরি করতে আয়োজন করে সনদপত্র বিতরণী ও পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২২। এই আনন্দঘন আয়োজনে অংশ নেন ১০০-এরও বেশি সফল প্রশিক্ষণার্থী, যারা আইটি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে চলেছেন। অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সনদ প্রদান ছিল না— এটি ছিল শিক্ষার্থীদের সাথে সফলতার গল্প ভাগাভাগি করার, অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার এবং একটি মজবুত কমিউনিটি গড়ে তোলার এক অনন্য মুহূর্ত।

কামরাঙ্গির চরে ৩ বছর

২০২১ সালে, অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি "কনিকা ডিজাইন্স বিডি" ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অফলাইন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি শিক্ষাকে সরাসরি শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। স্থানীয় তরুণ-তরুণীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পেয়ে ব্যাপকভাবে উপকৃত হন। ফলস্বরূপ, বিগত তিন বছরে এই কেন্দ্রটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং অনেকেই এখন সফলভাবে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন।

সনদপত্র বিতরণী অনুষ্ঠান ২০২৩

২০২৩ সালে, "কনিকা ডিজাইন্স বিডি"-এর কামরাঙ্গীরচর ব্রাঞ্চে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় সনদপত্র বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনে প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের অর্জনের স্বীকৃতি এবং ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পথে এক দৃঢ় প্রেরণা হিসেবে কাজ করে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি, প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মধ্যে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলার অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

আজিমপুরে ১ বছর

২০২৪ সালে, "কনিকা ডিজাইন্স বিডি" তার কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সুসংগঠিত করার লক্ষ্যে কামরাঙ্গীরচর থেকে স্থান পরিবর্তন করে ঢাকার আজিমপুর এলাকায় স্থানান্তরিত হয়। নতুন এই ঠিকানায় প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে, উন্নত পরিবেশে এবং আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণার্থীরা এখন আরও উন্নত শ্রেণিকক্ষ, নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সহায়তা এবং হাতে-কলমে শেখার বাস্তব সুযোগ পাচ্ছেন। স্থানান্তরের পর থেকে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে। আগের মতোই, এখান থেকেও বহু তরুণ-তরুণী দক্ষতা অর্জন করে সফলভাবে বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করছেন, এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

এখন আমরা লালবাগে

২০২৫ সালে, “কনিকা ডিজাইন্স বিডি” তার কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে ঢাকার আজিমপুর থেকে স্থান পরিবর্তন করে ঐতিহাসিক লালবাগ কেল্লার সন্নিকটে একটি বৃহত্তর স্থানে স্থানান্তরিত হয়। এই নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটি এখন আরও বড় পরিসরে, আধুনিক ও প্রযুক্তি-সমৃদ্ধ পরিবেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। উন্নত শ্রেণিকক্ষ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা, ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সর্বোচ্চ সুযোগ পাচ্ছেন। গত ৪ বছরের সফল অনলাইন অভিজ্ঞতা এবং ৫ বছরের অফলাইন প্রশিক্ষণের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে কনিকা ডিজাইন্স বিডি আজ লালবাগে এক নতুন রূপে, আরও পরিপক্ব ও বৃহৎ পরিসরে প্রতিষ্ঠিত। স্থানান্তরের পর থেকে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমে এসেছে নতুন গতি ও দৃঢ়তা। এখান থেকেও শত শত তরুণ-তরুণী দক্ষতা অর্জন করে সফলভাবে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন এবং নিজেদের আত্মনির্ভর করে তুলছেন। ফলে, কনিকা ডিজাইন্স বিডি কেবল ব্যক্তি নয়, বরং জাতীয় অর্থনীতিতেও দৃশ্যমান অবদান রেখে চলেছে।

Bulipe Tech-এর সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো Konika Designs BD (২০২৫)

ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে আইটি সেবা খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে Bulipe Tech একটি দূরদর্শী উদ্যোগ নিয়ে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে বাংলাদেশের ক্রমবর্ধমান কর্মীবাহিনীর জন্য একটি শক্তিশালী ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। এই যাত্রায় অংশ হতে পেরে Konika Designs BD গর্বিত।

৯ বছর পূর্তি (২০২৬)

২০২৬ সালের জানুয়ারি মাসে কনিকা ডিজাইন্স বিডি সফলতার সাথে অতিক্রম করেছে গৌরবময় ৯টি বছর। এই সময়ে প্রতিষ্ঠানটি হাজারো তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিশ্বস্ত ঠিকানায় পরিণত হয়েছে। মানসম্মত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও বাস্তবভিত্তিক শেখানোর মাধ্যমে গড়ে উঠেছে দক্ষ ও আত্মনির্ভর ফ্রিল্যান্সারদের একটি শক্তিশালী কমিউনিটি। গত ৪ বছরের অনলাইন ও ৫ বছরের অফলাইন অভিজ্ঞতায় সমৃদ্ধ এই প্রতিষ্ঠান আজ আরও পরিপক্ব ও ভবিষ্যতমুখী। এই যাত্রায় পাশে থাকার জন্য সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। সামনে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে Konika Designs BD।

আমাদের ফেসবুক গ্রুপ

আমাদের সম্পর্কে সকল তথ্য পাবেন।

আমাদের ইন্সট্রাক্টর সম্পর্কে সকল তথ্য পাবেন।

আমাদের প্রশিক্ষণার্থীদের পোর্টফোলিও দেখতে পাবেন।

আমাদের ইন্সট্রাক্টর এর লাইভ ক্লাস দেখতে পাবেন।

আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পাবেন আমাদের গ্রুপে।

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

সনদপত্র বিতরণী ও পূর্নমিলনী অনুষ্ঠান ২০২১

২০১৯-২০২০ সালে কোভিড ১৯ এর মহামারি তে অনলাইন প্রশিক্ষণ এর মাধ্যমে ব্যাপক সারা অর্জন করে কনিকা ডিজাইন্স বি ডি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স।

আমাদের ইউটিউব চ্যানেল

শাওন সওদাগর

সিনিয়র ইন্সট্রাক্টর এন্ড মেইন্টর

  • ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার
  • ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনার
  • সফটওয়্যার ইঞ্জিনিয়ার
  • অ্যান্ড্রয়েড ডেভলপার
  • ডাটাবেস ডিজাইন এন্ড ডেভলপার
  • ফ্রিল্যান্সার
ওয়েবসাইট

ম্যানেজমেন্ট কমিটি

Abdul Kadir

Chairman

Akkash Sowdagor

Course Director

Saimun Hasan Sumon

Managing Director

Mohammad Atikul Islam

Director

Md Asif

Executive Assistant

Tanjina Sultana

Executive Director

Lockman Hossain

Guest Junior Graphic Designer Instructor

MD. Rafi Ahmed

Junior Graphic Designer Instructor

আমাদের বেস্ট প্রশিক্ষণার্থী

Lockman Hossain

Graphic Designer &

Visual Designer

Md. Ashikur Rahman

Graphic Designer &

Packaging Designer

MD. Rafi Ahmed

Office Expert &

Graphic Designer

Md. Muttasim Billah

Office Expert &

Graphic Designer

Google রিভিউ ও রেটিং

আমাদের প্রশিক্ষণার্থী দের রিভিউ ও রেটিং

LOCKMAN HOSSAN

Graphic Designer & Visual Designer

Best It Institute.

MD ASHIKUR RAHMAN

Graphic Designer & Packaging Designer

I had a great learning experience at Konika Designs BD. The instructors are highly skilled and supportive, and the course was well-structured and practical. It really helped me grow as a designer. I’m truly grateful for their guidance! Highly Recommended!

MD RAFI AHMED

Office Expert & Graphic Designer

Konika Designs BD is an excellent coaching center for learning graphics design and Professional Office Expert. Highly recommended for quality training!

MD MUTTASIM BILLAH

Office Expert & Graphic Designer

Konika Designs BD is truly an outstanding coaching center for anyone looking to build a career in Graphics Design and become a Professional Office Expert. Their training quality is top-notch, blending practical knowledge with expert guidance. The instructors are experienced, supportive, and focused on helping every student succeed. Whether you're a beginner or want to upgrade your skills, this is the perfect place. Highly recommended for anyone serious about professional growth and real-world skills!

প্রফেশনাল অফিস এক্সপার্ট

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটি সফল শুরু প্রফেশনাল অফিস এক্সপার্ট এন্ড ফ্রিলান্সিং ৭০% স্কলারশিপ প্রোগ্রাম...

  • কোর্সের মেয়াদ: 8 মাস
  • ক্লাস সংখ্যা: ৪৮ টি
  • প্রজেক্ট সংখ্যা: ৩০ +
  • আসন সংখ্যা: ১০ টি

আপনি কি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী? তাহলে আপনার যাত্রা শুরু হতে পারে টাইপিং থেকে প্রফেশনাল অফিস এক্সপার্ট হিসেবে।

যদি আপনি কখনো কম্পিউটার ব্যবহার না করে থাকেন বা কম্পিউটারের মৌলিক টুলস সম্পর্কে অজ্ঞ থাকেন, তবে এই কোর্সটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন। আপনার কম্পিউটারের প্রথম ধাপটি যদি প্রফেশনাল না হয়, তাহলে পরবর্তী কোনো কোর্সে দক্ষতা অর্জন করা চ্যালেঞ্জিং হতে পারে।

বর্তমানে অফিসের কাজের দক্ষতা এবং সঠিক পরিচালনার উপর গুরুত্বারোপ করা হচ্ছে, যার ফলে অফিস এক্সপার্টের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ছাত্রছাত্রীরা তাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দৈনন্দিন কাজ সম্পাদনে অনেক বড় ভূমিকা পালন করেন। এই কারণে, অফিস এক্সপার্টদের চাহিদা আজ অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

আমাদের কোর্সটি যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির জন্য খোলা। ক্লাস ৬ষ্ঠ থেকে শুরু করে যেকোনো মাদ্রাসা লাইনের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারেন, এমনকি ইংরেজিতে রিডিং পড়তে সক্ষম ব্যক্তিরাও এই কোর্সে ভর্তি হতে পারেন।

গবেষণায় দেখা গেছে, ছোট প্রতিষ্ঠানগুলো অফিস পরিচালনা সিস্টেমে উন্নতির জন্য বড় বাজেট বরাদ্দ করতে প্রস্তুত। তাই আমাদের আপডেটেড প্রফেশনাল অফিস এক্সপার্ট কোর্সে দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যান।

আজই ডাটা এন্ট্রির মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন এবং সফলতার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করুন!

কোর্স মডিউল

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিলান্সিং ৭০% স্কলারশিপ প্রোগ্রাম...

  • কোর্সের মেয়াদ: ৬ মাস
  • ক্লাস সংখ্যা: ৭২ টি
  • প্রজেক্ট সংখ্যা: ৩০ +
  • আসন সংখ্যা: ১০ টি

একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে শুধু তত্ত্ব জানলেই চলবে না, প্রজেক্ট ভিত্তিক কাজের অভিজ্ঞতা এবং মার্কেটপ্লেস সম্পর্কে গভীর ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক এই কারণে আমাদের কোর্স মডিউলে এ সবকিছু একসাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনি শিখবেন অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে যেকোনো বিজ্ঞাপন, ব্যানার, টি-শার্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন তৈরি করতে। তাছাড়া, আধুনিক ল্যাবের সুবিধা নিয়ে প্রজেক্ট ভিত্তিক কাজের অভিজ্ঞতাও অর্জন করবেন। কোর্সটি শেষ করার পর, আপনার হাতে থাকবে বাস্তব কাজের অভিজ্ঞতা, যা আপনাকে মার্কেটপ্লেসে দ্রুত সফলতা অর্জনে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন? আজই আমাদের সার্টিফাইড Professional Graphics Design Course-এ এনরোল করুন এবং গ্রাফিক্স ডিজাইনের জগতে আপনার ক্যারিয়ার শুরু করুন – কণিকা ডিজাইন বিডি এর সাথে!

কোর্স মডিউল

Diploma কোর্স

১ বছর মেয়াদী

আপনার সকল প্রশ্নের উত্তর

আপনার যে কোন প্রশ্নের উত্তর জেনে নিন...

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং কোন কোর্স নয়!
ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মাধ্যম,
যে কোন প্রফেশনাল কোর্স নিয়ে কাজ শিখে সেই কাজ দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং।
আপনার পড়াশুনা, ব্যাবসা, চাকরীর পাশাপাশি আপনার ফ্রি সময় প্রফেশনাল কাজে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করেই হচ্ছে ফ্রিল্যান্সিং।

আমার ল্যাপ্টপ বা ডেক্সটপ নেই?

আপনার যেহেতু ল্যাপটপ বা ডেক্সটপ নেই তাই সরাসরি আপনাকে আমাদের স্যার এর সাথে যোগাযোগ করতে হবে আমাদের অফিসে এসে...
কি কোর্স করবেন?
কোথা থেকে শুরু করবেন?
আমাদের অফিসে এসে আমাদের ক্লাসে ১০ টি ডেক্সটপ আসন রয়েছে আপনার আসন টি নিয়ে আপনার কোর্স টি শুরু করতে পারবেন।

আমি বেসিক কম্পিউটার জানি এবং আমার সার্টিফিকেট আছে আমি কোন কোর্স টি করবো?

আপনি যেহেতু বেসিক কম্পিউটার জানেন এবং সার্টিফিকেট আছে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের কোর্সে প্রফেশনাল হয়ে কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে।
যদি আপনার বেসিক কম্পিউটার এর টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এ প্রফেশনাল কাজ গুলো না জানেন তবে আপনাকে এই কাজ টি প্রফেশনাল ভাবে শিখতে হবে।
বেসিক কোর্স এর কাজ দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা সম্ভব নয়। তাই আপনাকে কাজে দক্ষতা অর্জন করে প্রফেশনাল হতে হবে।

আমি কম্পিউটার কোর্স এ একদম নতুন আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?

হ্যা পারবেন!
আপনাকে প্রফেশনাল অফিস এক্সপার্ট দিয়ে শুরু করে ডাটা এন্ট্রির কাজ গুলোকে দক্ষতার সাথে সময় দিয়ে শিখে নিতে হবে।
বেসিক কোর্স এর কাজ দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা সম্ভব নয়। তাই আপনাকে কাজে দক্ষতা অর্জন করে প্রফেশনাল হতে হবে।
প্রফেশনাল অফিস এক্সপার্ট দিয়ে কম্পিউটার এর টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এ প্রফেশনাল কাজ গুলো শেখার পর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন।

আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স টি নিতে চাচ্ছি?

আপনাকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স টি নিতে চাইলে আপনাকে আগে বেসিক থেকে এডভান্স কোর্স প্রফেশনাল অফিস এক্সপার্ট টি শিখতে হবে।
তারপর আপনি প্রফেশনাল অফিস এক্সপার্ট এর টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এ প্রফেশনাল হলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স টি করতে পারবেন।
বেসিক কোর্স যদি আপনার নরবরে হয় বা না জানেন আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স টি সরাসরি পাবেন না আমাদের প্রতিষ্ঠানে।
আমরা কোন শূন্য লেভেল এর শিক্ষার্থী কে কোন কোর্স সরাসরি রেফার করি না। আমাদের প্রথম কোর্স প্রফেশনাল অফিস এক্সপার্ট এন্ড ফ্রিল্যান্সিং।

যোগাযোগ

যোগাযোগ করুন

কোর্স সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন...

Our Head Office

Karnaphuli Garden City, Bir Uttam Samsul Alam Road, (First floor), Dhaka 1205.

Our Address

Islam Manzil, 105/B, Lalbagh Road, Dhaka-1211.

Email Address

konikadesignsbd@gmail.com

Phone Number

+880 1688 388605 (WhatsApp)